সিলেটের মাইজগাঁওয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এসময় ৮টি ট্যাংক লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটগামী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্র ৮টি বগি লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। এতে করে ওই স্থানে ট্যাঙ্কলরিতে থাকা জ্বালানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতে করে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ইত্তেফাক/কেকে