রংপুর অফিস
রংপুরে আওয়ামী লীগ নেতা অ্যাড. রথীশ চন্দ ভৌমিক বাবুসোনার চাঞ্চল্যকর হত্যা মামলায় গত সোমবার যুক্তি তর্ক শেষে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আগামী ২৯ জানুয়ারী রায় ঘোষণার দিন ধার্য করেছেন। এর আগে গত ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন এ আদালতের বিচারক।
সরকারি কৌঁসুলি জানান, গত বছরের ২৯ মার্চ রাতে বাবুসোনাকে ১০টি ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে বাবুসোনার স্ত্রী দীপাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আটক করে। তিনি এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান সম্পর্কে তাদের জানান। সেই সূত্র ধরে ওই দিন রাতে মোল্লাপাড়ার একটি বাড়ির মেঝে খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।