মেয়ার্সের ফিফটি, উইকেটশূন্য বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে কোনো উইকেট পায়নি বাংলাদেশ। গতকাল ৩৭ রানে অপরাজিত থাকা কাইল মেয়ার্স আজ অর্ধশত তুলে নিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। কাইল মেয়ার্স ৯১ ও  এনক্রুমা বোনার ৪৩ রানে ব্যাট করছেন। 

এর আগে ৩ উইকেটে ১১০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে উইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছিল। এরপর ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রানে। ফলে প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।

ইত্তেফাক/কেকে