চীনে সেনা সদস্য অর্ধেক কমে বাড়ছে নৌ ও বিমান বাহিনীর

সেনাবাহিনীর সদস্য সংখ্যা অর্ধেক কমিয়ে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্য সংখ্যা বাড়াচ্ছে চীন। অপ্রত্যাশিত এই সিদ্ধান্তের আসল কারণ এখনো জানা যায়নি। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে হংকং ভিত্তিক পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট। দেশটিতে সেনা সদস্যের সংখ্যা ২০ লাখ। সিনহুয়া জানিয়েছে, পিএলএ’র ইতিহাসে এটা অপ্রত্যাশিত ঘটনা। যুদ্ধ করবে না এমন সৈন্যের সংখ্যা প্রায় অর্ধেক কমানো হয়েছে। কর্মকর্তার সংখ্যা কমানো হয়েছে ৩০ ভাগ। কিন্তু বিমান, নৌ, রকেট বাহিনী ও কৌশলগত বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। ক্ষেপনাস্ত্র যুদ্ধের ক্ষেত্রে রকেট ও কৌশলগত বাহিনীকে ব্যবহার করা হয়। -টাইমস অব ইন্ডিয়া