ঢাকায় ফিরেছে দুই দল

চট্টগ্রামের মিশন শেষ। বন্দরনগরীতে সিরিজের তৃতীয় ওয়ানডে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন দিনের প্রস্তুতি ম্যাচে দাপট দেখানোর পর সাগরিকায় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে বাকরুদ্ধ করে দিয়েছে উইন্ডিজরা।

টানা চার দিন ব্যাকফুটে থাকলেও পঞ্চম দিনে অবিশ্বাস্য ব্যাটিংয়ে মুমিনুলদের তিন উইকেটে হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারী দল।

গতকাল দুপুরে একই ফ্লাইটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। আজ মিরপুরে একাডেমি মাঠে সকাল ১০টায় ক্রেইগ ব্রেথওয়েটের দল এবং দুপুর দেড়টা থেকে মুমিনুলদের অনুশীলন শুরু হবে। ১১ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইত্তেফাক/এমআর