ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি বজলুর রহমানের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রবীণ নেতা, সমাজসেবক কাজী বজলুর রহমান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে......রাজেউন)।

 

শুক্রবার দুপুর ১২টার দিকে তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষীক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। এ ছাড়া শোক প্রকাশ করেছেন সাবেক এমপি, অধ্যক্ষ মো. শাহআলম, জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারসহ বিশিষ্টজনরা।

 

আগামীকাল শনিবার সকাল ৯টায় উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগাঁও মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার মেঝ ভাই দৈনিক ইত্তেফারে সাংবাদিক কাজী ফজলুর রহমান। 

 

কাজী বজলুর রহমান ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন এবং ২০১৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ৪৩ বছর চাকরিকালে একাধিক বার ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতির দ্বায়িত্ব পালন করেন।   

 

 

ইত্তেফাক/ইউবি