বরিশালের আগৈলঝাড়ায় সৌদি প্রবাসীর স্ত্রী অপহরণ মামলার আসামি সুজন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছোট বাশাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন মৃধা উপজেলার ছোট বাশাইল গ্রামের বেলায়েত মৃধার ছেলে।
আরো পড়ুন: কিশোরগঞ্জে ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী রুবিনা বেগমকে একই এলাকার সরোয়ার বিশ্বাসের নেতৃত্বে তার লোকজন ১৪ জানুয়ারি রাতে অপহরণ করে। ওই ঘটনায় অপহৃত রুবিনার ভাবী আকলিমা বেগম বাদী হয়ে সরোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেন মামলা নং-৯ (১৭.১.১৯)। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন মঙ্গলবার রাতে এজাহারভুক্ত আসামি সুজন মৃধাকে গ্রেফতার করেছে।
ইত্তেফাক/বিএএফ