প্রথম আঘাত তাইজুলের

রাজধানীর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানলেন তাইজুল ইসলাম। এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। প্রথম টেস্টে বিশাল জয়ের পর দিনের শুরুটা ভালোই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

টস জিতে দিনের শুরুতে ব্যাট হাতে মাঠে আসেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। অপার আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিংয়ে নামা এই দুই জনের জুটি এক রকম ঘাম ঝরিয়েছে টাইগারদের। ম্যাচের ২০ ওভার পার হলেও উইকেটের দেখা পাননি বাংলাদেশের বোলাররা। এদিকে ওপেনিং জুটি থেকে সফরকারীদের স্কোর বোর্ডে জমা পড়েছে ৬০ রান। এমন পরিস্থিতিতেই আঘাত হানেন তাইজুল। ২০ ওভার ৮ বলে তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল।

ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন ক্যাম্পবেল। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। ফিল্ড আম্পায়ারের পথ ধরেই আসে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত। ৬৮ বলে ব্যক্তিগত ৩৬ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর তার স্থানে মাঠে আসেন শেন মোসলে।

মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৪ রান। মাঠে অপরাজিত আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট (৩৯) ও জন ক্যাম্পবেল (৩৬)।

ইত্তেফাক/জেডএইচডি