সবার আগে দর্শকদের কাছাকাছি যেতে চাই:রোশান

g বিনোদন রিপোর্ট

 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় চিত্রনায়ক রোশানের। এরপর এখন পর্যন্ত বড় পরিসরে তাকে বড়পর্দায় দেখা না গেলেও এবার সেই পথে যাচ্ছেন তিনি। নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি । তবে এটি জাজের বাইরে একটি ছবি। ‘সুন্দরীতমা’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ছবির ঘোষণা দেন এর নির্মাতারা। ওই রেস্তোরাঁয় সিনেমাটির চুক্তিপত্রে সই করেন রোশান। এ সময় ইস্পাহানি আরিফ জাহান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

আগামী মার্চ থেকে এই সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন বলে জানালেন নির্মাতা আরিফ জাহান। শিগগিরই অন্য শিল্পীদের চুক্তিবদ্ধ করা হবে। ছবি প্রসঙ্গে রোশান বলেন, ‘নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। সবার আগে দর্শকদের কাছাকাছি যেতে চাই। এর আগের মুক্তি পাওয়া ছবিগুলো থেকে দর্শকদের ভালো সাড়া পেয়েছি। এবার আরো ভালো কিছু কাজ করতে যাচ্ছি। এই সিনেমার গল্প শুনেছি। এ ধরনের গল্পে এর আগে কখনো অভিনয়ের সুযোগ পাইনি। আশা করছি, দর্শকদের কাছেও ভালো লাগবে। যেহেতু আমি জাজের মাধ্যমে এসেছি। এই সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাইকে বলি। উনি ইস্পাহানি আরিফ জাহান ভাইয়ে এই সিনেমায় অভিনয় করার পরামর্শ দেন।’