তারকা বচন

ক’টা স্থিরচিত্র দেখেই আলোচনা-সমালোচনা করেছেন অনেকে। পুরো ছবি কিন্তু কেউই দেখেননি। একটা স্থিরচিত্র দেখেই সিদ্ধান্ত নেওয়া কি ঠিক? ছবিতে আমাকে দাঁড়িওয়ালা দেখা গেছে। তিশাকে হিজাব পরা অবস্থায়। শুনেছেন হোলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত। ব্যস, এটা দেখে ও শুনেই অনেকে যার যার মতো কথা বলা শুরু করলেন। আমি বলবো, আগে ছবিটা দেখুন, তারপর কথা বলুন। আমার চরিত্র নিয়ে বক্তব্য হলো, আমার চরিত্রটি একটা ইতিবাচক চরিত্র। ইসলাম বিরোধী কিছু নেই। আমি মনে করি পুরো ছবিটা দেখার পর সবার ভুল ভাঙবে। শুধু ভুলই ভাঙবে না, যারা এখন আমাকে নিয়ে কথা বলছেন তারাই আমাকে বাহবা দেবেন। তাই আমার দাবি, কারো কাছে ভুল তথ্য পৌঁছে দেবেন না।

 

নতুন চলচ্চিত্র ও নিজের চরিত্র প্রসঙ্গে

অভিনেতা জাহিদ হাসান