‘ভালো গল্পের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি’

g বিনোদন ডেস্ক

 

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকির ক্যারিয়ারের পথচলায় অনেক চড়াই-উত্রাই পেরুতে হয়েছে। তবুও মুখ বুজে সবটা শিক্ষার মতো নিয়ে এগিয়ে  গেছেন।

ভালো স্ক্রিপ্টের খিদে মেটানোর জন্য দাঁত কামড়ে পড়েছিলেন ইন্ডাস্ট্রিতে। কোনো কম্প্রোমাইজ নয়, নিজের অভিনয় ক্ষমতার জোরে একের পর এক বড় প্রোজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন নওয়াজ। তিনি বলেন, ‘ভালো গল্পের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি।’

সম্প্রতি কপিল শর্মার শোতে এসে নিজের জীবনের বেশ কয়েকটি ইন্টারেস্টিং ঘটনা জানালেন অভিনেতা।

ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করার সময়। তাকে ধনেপাতা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। ১০০ টাকার ধনেপাতা কিনে দ্বিগুণ দামে বিক্রি করার চেষ্টা করতেন নওয়াজ। দুর্ভাগ্যবশত তার ধনেপাতাগুলো বিক্রির আগেই পঁচে যেত।

তারপরই তিনি শিখলেন কীভাবে জল ছিটিয়ে ধনেপাতাকে দীর্ঘক্ষণ টাটকা রাখা যায়। তবে তখন এতটাই দেরি হয়ে যায় যে, তার আছে ধনেপাতা কেনার একটি টাকাও আর ছিল না।

এই বিক্রি করার পন্থা ছিল নিজের পেট চালানোর উপায়।  স্ট্রাগলিংয়ের দিনে এভাবেই নানা রকম কাজ করে করে পেট চালানোর চেষ্টা করতেন নওয়াজ। ১৯৯৯ সালে আমির খান অভিনীত ‘সরফরোশ’ ছবির হাত ধরেই বি-টাউনে পদার্পণ করেন নওয়াজউদ্দিন।