‘জামায়াতকে শুধু নিষিদ্ধ নয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতকে সাংগঠনিকভাবে শুধু নিষিদ্ধ নয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তাদের ছেলেমেয়েরাও যাতে সরকারি চাকরি না পায় এ জন্য আইন প্রনয়ন করতে হবে।’ 

আজ বুধবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এখন থেকে মুক্তিযোদ্ধাদের দাফন কাফনে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হবে। কেউ দূরবর্তীস্থানে মৃত্য‚বরন করলে তার জন্য ৪০ হাজার টাকা প্রদান করা হবে।’ 

তিনি আরো বলেন, ‘দেশের সব মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের আওতায় আনা হবে। ইতিমধ্যে ১০ শতাংশ অস্বচ্ছল মুক্তিযোদ্ধোদের গৃহনির্মাণ বাবদ ১৫ লাখ টাকা দেওয়া হচ্ছে। 

আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে।’ তিনি বলেন, ‘পাকিস্থানের দালালেরা পাকিস্থানে চলে যান। বাংলাদেশে আপনাদের স্থান নেই। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ৪৪ কোটি বই তুলে দিয়ে বিশ্বের মধ্যে নজির স্থাপন করেছেন।’ 

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ১১ মার্চ

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সেখানে আরো  বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সদর-২ আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগললু হায়দার, জেলা আওয়মীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ। এর আগে মন্ত্রী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লে·সহ ৬টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন।

ইত্তেফাক/কেকে