মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে জমি অধিগ্রহণ না করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে গোবিন্দগঞ্জ বাজার থেকে মেলান্দহগামী রাস্তা অবরোধ করে রাখে তারা। আন্দোলনকারীরা জমি অধিগ্রহণ না করতে লাঠি ও ঝাড়ু নিয়ে স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, এর আগে জমি অধিগ্রহণ করা হলেও কোনো টাকা দেওয়া হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে এলাকাবাসীর সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এসময় মেলান্দহ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।