চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
চরভদ্রাসন সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
চরভদ্রাসন উপজেলার একমাত্র সরকারি কলেজটির ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর বিলাল হোসেনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন ও থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ এস.এম ছাইদুর রহমান।
পরে উপজেলা সদরে অবস্থিত রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এমপি নিক্সন চৌধুরী। এ সময় আরো ছিলেন- প্রধান শিক্ষক হাসিনা আক্তার, প্রকৌশলী মো. হাবীব উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা প্রমুখ।