কিশোরগঞ্জে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভূমি অফিস, জেলা রেজিস্ট্রার অফিস, শিক্ষা বিভাগ, হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার সামাজিক সাংস্কৃতিক পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার বর্মণ। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম, মোস্তফা কামাল খাঁ প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।