লালমোহন (ভোলা) সংবাদদাতা
বুধবার দুপুরে লালমোহনে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কিশোরগঞ্জ গ্রামের কাটাখালী পোল সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার এসআই মো. রাসেল জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি।