মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বর্তমানে ১০৮ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় কৃষি সম্প্রসারণ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে শূন্যপদে লোক নিয়োগের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার চারটি উপজেলায় বর্তমানে একমাত্র উপ-সহকারী কৃষি অফিসারের ৮২টি পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর ২৬টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য। বর্তমানে রাজৈর, মাদারীপুর ও শিবচর উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসারের তিনটি এবং অফিস সহকারীর রাজৈর ও মাদারীপুর উপজেলায় চারটি ও কালকিনি ও শিবচর উপজেলায় দুইটি পদ শূন্য। চার উপজেলায় স্পেয়ার মেকানিকের চারটি পদ, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসারের তিনটি এবং শিবচর, রাজৈর ও কালকিনিতে অফিস সহায়কের চারটি পদ শূন্য রয়েছে। এছাড়া রাজৈর ও মাদারীপুর চারটি এবং শিবচর ও কালকিনিতে দুইটি পিপিএমনএর পদ শূন্য রয়েছে। এদিকে কালকিনিতে ১৪টি, শিবচরে ৩৩টি, রাজৈরে ১৪টি এবং মাদারীপুর সদর উপজেলায় উপ-সহকারী কৃষি অফিসারের ২১টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর উপ-সহকারী কৃষি অফিসারের ৮২টি পদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ১০৮টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন।