কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েব সাইট উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে নতুন ওয়েব সাইটটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ওয়েব সাইট হিসেবে নতুন এই www.jkkniu.edu.bd/new-website ওয়েব সাইটটি ব্যবহূত হবে। এর পাশাপাশি পূর্ববর্তী ওয়েব সাইট www.jkkniu.edu.bd চালু থাকবে। ওয়েব সাইটটি সাজানো হয়েছে সময়োপযোগী বেশকিছু নতুন ফিচারের মাধ্যমে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও, ছবি, ডকুমেন্টারি ও প্রকাশনা শেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. রশিদুন্ নবী, অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।