দেবহাটায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

বুধবার দুপুরে সাতক্ষীরার দেবহাটার একটি মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আলী হোসেন (২৬)। সে উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিনমজুরের কাজ করতো। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার পরিবার থানায় জিডিও করেছিলো। পরদিন স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ কেওড়াতলা মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান, তার ভাবির সাথে স্থানীয় জাকিরের পরকীয়া ছিলো। এ নিয়ে সালিস বৈঠকও হয়েছিল। এরই জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।