ফিটনেসের অবস্থা পরিমাপে এতদিন বিপ টেস্টই দিতেন বাংলাদেশের ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে ইয়ো ইয়ো টেস্টের যুগে পা রাখলো বাংলাদেশ ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ৬০ ক্রিকেটার ফিটনেস টেস্ট দিয়েছেন।
বিসিবি সূত্রে জানা গেছে, ইয়ো ইয়ো টেস্টে এদিন ১৯.৫ স্কোরও তুলেছেন ক্রিকেটাররা। ঢাকা মেট্রো, রাজশাহী, রংপুর বিভাগের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। আজ ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিবেন।
বৃহস্পতিবার সিলেট-চট্টগ্রাম বিভাগের সঙ্গে বাকি থাকা ক্রিকেটারদের অংশ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ফিটনেস টেস্ট। এবার রাখা হয়নি কোনো বেঞ্চমার্ক। স্কোরে উন্নতি আনতে ক্রিকেটারদের সময় দেয়া হবে। টুর্নামেন্টের আগে টেস্টের ফলাফলের উপর ভিত্তি করেই খেলার অনুমতি পাবেন সবাই।
ইত্তেফাক/এসআই