ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার দর বৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ার। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ দশে ছিল, ইউনাইটেড ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক লি., কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক লি., বিডি অটোকার ও প্রিমিয়ার লিজিং। গতকাল ডিএসইতে মোট ৩৪৬ টি কোমপানির ৩৩ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৬২৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১০৪৫ কোটি ২৫ লাখ ৫৪ হাজার টাকা। এর আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৯০ কোটি ৬৬ লাখার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫৯২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২০৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৩২১ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো- প্রিমিয়ার ব্যাংক লি., ইউনাইটেড পাওয়ার, আইএফআইসি ব্যাংক লি., সিটি ব্যাংক লি., লিগ্যাসি ফুটওয়ার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক লি., ঢাকা ব্যাংক লি. ও সায়হাম কটন। অন্যদিকে দর কমার শীর্ষে ছিল ডেফোডিল কম্পিউটার, নর্দান জুট, এসএস স্টিল, জেমিনি সি ফুড, আইসিবি এএমসিএল সেকেন্ড মি. ফা., আল-হাজ্ব টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি ও এমআই সিমেন্ট।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২০৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।
সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ৬৭ লাখ ৮৪ হাজার ৬৮৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৯২ লাখ ২১ হাজার ১৩৮ টাকা।