ঠাকুরগাঁও বালিয়ডাঙ্গী মহাসড়কের দাশপাড়া এলাকায় পাথর বোঝায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তৈয়র আলী (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টা সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়র আলী ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার গেদার আলীর ছেলে।
আরো পড়ুন: মাছ ধরার জালে মাথার খুলি!
পঞ্চগড় থেকে বালিয়াডাঙ্গীর পথে যাওয়ার সময় ও বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা তিনজন আরোহীর মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে তৈয়ব আলী ঘটনাস্থলেই নিহত হয় ও বাকি দুইজন গুরুতর আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভসের স্টেশন ইনচার্জ মফিদার রহমান।
ইত্তেফাক/অনি