প্রথম বিভাগ হকি
স্পোর্টস রিপোর্টার
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম হকি লিগে প্রথম হ্যাটট্রিক করেছেন দিলকুশা স্পোর্টিং ক্লাবের ভারতীয় খেলোয়াড় পাবন মালিক। গতকাল মওলানা ভাসানী হিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় খেলায় দিলকুশা পাবনের হ্যাটট্রিকে ৭-১ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে।
পাবন মালিক পেনাল্টি কর্নার থেকে তিনটি ও স্ট্রোক থেকে একটি- মোট চার গোল করেন। শাহীন, বন্ধন ও আবীর করেন বাকি গোলগুলো। দিনের প্রথম খেলায় ফরাশগঞ্জ ১-১ গোলে শিশুকিশোর সংঘের বিপক্ষে ড্র করে। ফরাশগঞ্জ ১৬ মিনিটে তালিবের ফিল্ড গোলে এগিয়ে গেলেও ২৭ মিনিটে সেহানুল ইসলামের ফিল্ড গোলে সমতা আনে শিশুকিশোর সংঘ।
আজকের খেলাঃ
ব্যাচেলার্স ও বর্ণক সমাজ। মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ও কম্বাইন্ড। ১টা ৩০ ও ৩টা ৩০, হকি স্টেডিয়াম।