শচীন পুত্র অর্জনকে দলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২২ গজ মাতাতে এবার দলভুক্ত হয়েছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। যদিও আগের বার দলটির সঙ্গে নেট বোলার হিসেবে থাকার অভিজ্ঞতা আছে তার। 

বাবা শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় তারকা ব্যাটসম্যান। তবে ছেলে অর্জন বাবার মতো ব্যাট হাতে নয়, বোল হাতে মাঠ মাতাতে চান। অর্জুন মূলত বাঁহাতি পেসার। 

যেখানে অনেক বড় তারকা দল পাননি, সেখানে অর্জুনের দল পাওয়া একটু বিস্ময়করই বটে। তবে খেলোয়াড় ও মেন্টর হিসেবে যে শচীন অনেক অবদান রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে, সেই শচীন-পুত্রকে তো মুম্বাইয়েই সবচেয়ে ভালো মানায়।

নিলামে সর্বশেষ ক্রিকেটার হিসেবে অর্জুনকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ছাড়া আর কেউ অবশ্য তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। ফলে ভিত্তিমূল্যের ২০ লাখ রুপি দামেই তিনি খেলবেন আইপিএলে।

দল পাওয়ার আগে অর্জুনকে নিয়ে অবশ্য কিছুক্ষণ হাসিঠাট্টা হয়ে গেছে। ২০ লাখ রুপিতে শচীন বেবি নামের এক ক্রিকেটারকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তিনি কি শচীন বেবি নাকি “শচীন’স বেবি” তা নিয়ে এক চোট হাসাহাসি চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইত্তেফাক/এসআই