ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ব্রেক্সিট নিয়ে বিলম্ব করলে কোনো সমাধান আসবে না। পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে থেরেসা মে এই কথা বলেন। তিনি আলোচনায় না আসার জন্য বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সমালোচনা করেন। করবিন বলেছিলেন, ব্রেক্সিট নিয়ে একটা নীতিতেই চোখ বন্ধ করে আছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে ব্রেক্সিটিয়ার জ্যাকব রিস মগ বলেছেন, থেরেসা মে’র ব্রেক্সিট সংস্কার হবে। আশা করি আমরা সঠিক পথে হাঁটছি এবং ইউরোপীয় ইউনিয়ন সংস্কার মেনে নেবে। ইইউ’র ব্রেক্সিট সমঝোতার দায়িত্বে থাকা মিচেল বার্নিয়ের বলেছেন, ব্রেক্সিটের দুটি বিকল্প হচ্ছে- চুক্তি বা কোনো চুক্তি না করেই ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়া। -বিবিসি