আগামী ২৪ জানুয়ারি থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন গতকাল এই তথ্য জানিয়েছে। ২০১৪ সালে বেসামরিক সরকার উত্খাতের পর সামরিক সরকার এই প্রথম নির্বাচনের ঘোষণা দিল। এর আগে কমিশন ২৪ ফেব্রুয়ারি নির্বাচনের কথা জানিয়েছিল। ওই সময় থাই রাজা হিসেবে মাহা ভাজিরালংকর্ণরের অভিষেকের কারণে নির্বাচনী প্রস্তুতি নিতে সমস্যা দেখা দেয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান লিত্তিপর্ন বুনপ্রাকং বলেছেন, বিভিন্ন দিক বিবেচনায় নতুন তারিখটি দেওয়া হয়েছে। ৪ এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টের জন্য তাদের প্রার্থীদের তালিকা এবং প্রধানমন্ত্রীর জন্য তিন প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনকে দেবে। -চ্যানেল নিউজএশিয়া