মডেল প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
১.নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ ঃ ২ ´ ১৫=৩০
ক. ১৯৭১ সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল?
খ. মুক্তিবাহিনী কাদের নিয়ে কেন গঠন করা হয়?
গ. ঢাকায় প্রথম কত সালে রাজধানী স্থাপন করা হয়?
ঘ. বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?
ঙ. ওয়াংগালা ও ওয়াংলাই কী?
চ. মহাস্থানগড়ে কী কী নির্দশন পাওয়া গেছে?
ছ. ময়নামতি জাদুঘরে কী নিদর্শন রয়েছে?
জ. দেশের আইন মেনে চলতে হবে কেন?
ঝ. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন?
ঞ. খাদ্য সংকট সমাধানে কী করতে হবে বলে তোমার অভিমত?
ট. আমাদের সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে কেন?
ঠ. আমাদের সমাজে নারী পুরুষের কোন কোন ক্ষেত্রে বৈষম্য করা হয়?
ড. নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
ঢ. সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাকে ভোট দেওয়া উচিত?
ণ. বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রধান কারণ কী?
২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি):১´১২= ১২
ক. গারোদের আদি ধর্মের নাম -।
খ. ইউনেস্কো - ভাষাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিত করেছে।
গ. ত্রিপুরারা গ্রামের সকলের কল্যাণের জন্য - পূজা করেন।
ঘ. রাস্তায় চলাচলের সময় আমাদের - সম্পর্কে সতর্ক থাকতে হবে।
ঙ. - প্রতি অনুগত থাকা আমাদের কর্তব্য।
চ. জাতিসংঘ - সালে বিশ্ব মানবাধিকার অনুমোদন করে।
ছ. অটিস্টিক শিশুরা - সমস্যায় আক্রান্ত।
জ. মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান - পায় না।
ঝ. মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য - উপাধি দেয়া হয়।
ঞ. শিল্পাচার্য জয়নুল আবেদিন - সালে সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করেন।
ট. সোমপুর মহাবিহারের চারপাশে - গোপন কুঠুরি ছিল।
ঠ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের - জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান।
ড. - বাহিনী সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিল।
ঢ. উরারি-বটেশ্বর - জেলায় অবস্থিত।
৩.বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ২´৫= ১০
বামপক্ষ ডানপক্ষ
ক.ত্রিপুরা উপজাতির নববর্ষের উত্সব
খ. গারোদের নিজস্ব ভাষার নাম
গ. ত্রিপুরাদের ভাষা
ঘ. ওঁরাও দের গ্রাম প্রধানকে বলা হয়
ঙ. ত্রিপুরা দফা ক. আচিক
খ. মাহাতো
গ. ৩৬টি
ঘ. বৈসু
ঙ. ওয়ানগলা
চ. ককবরক ও উমোই
ছ. ১৬টি
৪.নিচের যেকোন আটটি প্রশ্নের উত্তর লিখ: ৬´৮= ৪৮
ক. বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল? শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? চারটি বাক্যে লিখ। ১+১++১+৩=৬
খ. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির চারটি কারণ ও জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সমাধানের চারটি উপায় লিখ। ৩+৩=৬
গ. অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের চারটি ফলাফল লেখ। ১+১+৪=৬
ঘ. নাগরিক কাকে বলে? রাষ্ট্রের প্রতি নাগরিকের পাঁচটি কর্তব্য লিখ। ১+৫=৬
ঙ. তুমি কুরবানির ঈদের ছুটিতে তোমার বাবার সাথে বগুড়াবেড়াতে গিয়ে একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছ।
এই ঐতিহাসিক স্থানটির নাম কি? ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের পাঁচটি কারণ লিখ। ১+৫=৬
চ. মানব পাচার বলতে কী বোঝায়? শিশুশ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয় তার তিনটি নাম লিখ। মানবাধিকারের তিনটি প্রয়োজনীয়তা লিখ। ১+২.৫+২.৫=৬
ছ. মুজিবনগর সরকার কাকে বলে? মুজিবনগর সরকার গঠনের প্রধান কারণ কী ছিল? আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের চারটি গুরুত্ব বা ভূমিকা বর্ণনা কর। ১+১+৪=৬
জ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি গণতান্ত্রিক মনোভাব প্রকাশের তিনটি উপায় লিখ? ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম সম্পর্কে তিনটি বাক্য লিখ। ৩+৩=৬
ঝ. মানবাধিকার কাকে বলে? মানবাধিকারের তিনটি প্রয়োজনীয়তা লিখ। মানবাধিকার রক্ষার তিনটি উপায় লিখ। ১+২.৫+২.৫=৬
ঞ. জনসম্পদ কাকে বলে? জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখ। ১+৫=৬