প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজ “ফিন্যান্স ও ব্যাংকিং”বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ দেয়া হলো। এগুলো চর্চায় রেখো।
১। ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধির কারণ কী?
অথবা, ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে কেন?
উত্তর : সমাজ-সভ্যতার জ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে ব্যবসা-বাণিজ্যের কার্যপরিধিবৃদ্ধি পেয়েছে।
২। পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে কেন?
অথবা, পণ্য বাজারে প্রতিযোগিতা সৃষ্টির কারণ কী?
উত্তর : ব্যবসা-বাণিজ্যের কার্য-পরিধি বৃদ্ধির কারণে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে।
৩। কোন উদ্দেশ্যে প্রত্যেক প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে?
উত্তর : সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য/কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য।
৪। সকল / প্রত্যেক প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল কোথা থেকে সংগ্রহ করে?
উত্তর : সবচেয়ে কাঙ্খিত উত্স থেকে।
৫। কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে?
উত্তর : অর্থায়ন।
৬। অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে / নিয়ন্ত্রণ কি হিসাবে ব্যবহূত হয়?
উত্তর : অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে অর্থায়নের নানাবিধ নীতি ব্যবহূত হয়।
৭। কোন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে?
উত্তর : অর্থায়ন ব্যবস্থাপনা।
৮। বর্তমানে অর্থায়নকে কী হিসাবে ব্যবহার করা হয়?
অথবা, বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের কী হিসাবে ব্যবহার করা হয়?
উত্তর : ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসাবে ব্যবহার করা হয়।
৯। বর্তমানে অর্থায়নকে ব্যবসা ব্যবস্থাপনার কী হিসাবে ব্যবহার করা হয়?
উত্তর : মূলচালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়।
১০। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
উত্তর : অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
১১। তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে কোনটি?
উত্তর : অর্থায়ন।
১২। ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ আগমনের উপায় কী?
অথবা, ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে অর্থের আগমন হয়?
উত্তর : মালামাল /পণ্যদ্রব্য বিক্রয় প্র্রতিষ্ঠানে অর্থের আগমন হয়।
১৩। আয়ের সাথে কীসের সংগতি রাখা প্রয়োজন?
উত্তর : ব্যয়ের।