বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে নাহিদ আকতার সুমন (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গত বুধবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওমরপুর গ্রামের এমদাদুল হক তারার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জানান, ‘পারিবারিক কলহের জেরে গত বুধবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বাড়ির সবার অজান্তে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে সুমন আত্মহত্যা করে। বাড়ির লোকজোন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
আরও পড়ুনঃ পীরগাছায় ভুয়া মোবাইল সিম রেজিস্ট্রেশন চক্রের তিন প্রতারক আটক
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সুমনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।’
ইত্তেফাক/নূহু