কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত

ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সোমবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার পর এই দুর্ঘটনা ঘটে। এ সময় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার নুরুল ইসলাম ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

ইত্তেফাক/এসআই