সংক্ষিপ্ত প্রশ্ন
গণিত
অধ্যায়-১১ : পরিমাপ (খ)
১.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।
উত্তর : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)২ = দৈর্ঘ্য ´ দৈর্ঘ্য।
২.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।
উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য ´ প্রস্থ।
৩.ক্ষেত্রফলের একক কীভাবে প্রকাশ করতে হয়?
উত্তর : কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গ এককে প্রকাশ করতে হয়।
৪.কত বর্গমিটারে এক হেক্টর?
উত্তর : ১০,০০০ বর্গমিটারে এক হেক্টর।
৫.কত বর্গমিটারে এক এয়র?
উত্তর : ১০০ বর্গমিটারে এক এয়র।
৬.এক বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটার?
উত্তর : ১০,০০০ বর্গ সেন্টিমিটারে এক বর্গমিটার।
৭.সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটি লেখ।
উত্তর : সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি ´ উচ্চতা।
৮.আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র কোন প্রকারের ক্ষেত্র?
উত্তর : আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র হলো চতুর্ভুজক্ষেত্র।
৯.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার প্রস্থ ৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার।
১০.একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ২০ সে.মি.। উচ্চতা ১০ সে. মি.। এর ক্ষেত্রফল কত? উত্তর : ১০০ বর্গমিটার।
১১.একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গমিটার এবং এর দৈর্ঘ্য ১২ মিটার হলে প্রস্থ কত?
উত্তর : ৭ মিটার।
১২.বড় ক্ষেত্রফল নির্ণয়ের দুইটি এককের নাম লেখ।
উত্তর : এয়র ও হেক্টর।
১৩.১ এয়র কী?
উত্তর : ১ এয়র হলো ১০০ বর্গমিটার। এটি ১০ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান।
১৪.১ হেক্টর কী?
উত্তর : “১ হেক্টর” হলো ১০০০০ বর্গ মি.। এটি ১০০ মিটার বাহুবিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান।
১৫.ভূমি ৫ সেমি ও উচ্চতা ৩ সেমি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
উত্তর : ক্ষেত্রফল : (৫ ´ ৩) বর্গ সেমি = ১৫ সেমি।
১৬.একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক লেখ।
উত্তর : ত্রিভুজের ক্ষেত্রফল = সামান্তরিকের ক্ষেত্রফল ´ ২।
১৭.সামান্তরিককে সমান দুই ভাগ করে কেটে যে ত্রিভুজদ্বয় তৈরি হয় তাদের নাম লেখ।
উত্তর : প্রত্যেকটি স্থূলকোণী ত্রিভুজ।
১৮.একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে অনুরূপ ২টি বেঞ্চের দৈর্ঘ্য কত?
উত্তর : ৩ মিটার।