ভাষা সৈনিক আবদুল জলিলের ইন্তেকাল

লাকসামের প্রবীণ সাংবাদিক, ভাষা সৈনিক, সাপ্তাহিক লাকসাম এর সম্পাদক মোঃ আবদুল জলিল (৯০) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের একটি প্রাইভেট ক্লিনিকে বার্ধক্যজনিক কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি . . . রাজেউন)।

বাদ মাগরিব লাকসাম উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বাদ এশা তার নিজ বাড়িতে উপজেলার চন্দনা বাজার ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও  ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, লাকসাম প্রেসক্লাবের নেতৃবৃন্দুসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ গৌরীপুরে মাজার কর্মকর্তা খুন

ভাষা সৈনিক আবদুল জলিলের মৃত্যুতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি গভীর শোক প্রকাশ ও শোক সন্তোস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ইত্তেফাক/নূহু