কিসের গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে?

সংক্ষিপ্ত প্রশ্ন

বিজ্ঞান

এখনো যেটুকু সময় হাতে আছে তোমরা মনোযোগ দিয়ে পাঠ্যবইগুলো বুঝে বুঝে রিডিং পড়। তাহলে প্রায় সব প্রশ্নের উত্তরই দিতে পারবে।

জলবায়ু পরিবর্তন

 

১. আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কী বলে?

উ: জলবায়ু।

২. কোন অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা কী নির্ণয় করা যায়?

উ: আবহাওয়ার পরিবর্তন।

৩. আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলে কী হয়?

উ: জলবায়ু পরিবর্তন।

৪. কিসের গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে?

উ: পৃথিবীর।

৫. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে?

উ: বৈশ্বিক উষ্ণায়ন।

৬. কিসের কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে?

উ: বৈশ্বিক উষ্ণতা।

৭. কোনটি কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে?

উ: গ্রিন হাউজ।

৮. তীব্র শীতেও গাছপালা কোন ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে?

উ: গ্রিন হাউজ।

৯. পৃথিবীর কোনটি গ্রিন হাউজের ন্যায় কাজ করে?

উ: বায়ুমণ্ডল।

১০. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তরকে কী বলে?

উ: বায়ুমণ্ডল।

১১. বায়ুমণ্ডলের কোনটি গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে?

উ: জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড।

১২. পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসসমূহকে কী বলা হয়?

উ: গ্রিন হাউজ গ্যাস।

১৩. পৃথিবীতে তাপ ধরে রাখার ঘটনাকে কী বলা হয়?

উ: গ্রিন হাউজ প্রভাব।

১৪. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়?

উ: কার্বন ডাইঅক্সাইড।

১৫. কী ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে  কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে?

উ: বনভূমি।

১৬. কিসের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে?

উ: বৈশ্বিক উষ্ণায়ন।

১৭. কোনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করছে?

উ: জলবায়ু পরিবর্তন।

১৮. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কয়টি কৌশল অবলম্বন করা যায়?

উ: ২টি।

১৯. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?

উ: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

২০. কিসের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি?

উ: বৃক্ষরোপনের।

২১. দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়ে আমরা কিসের নির্গমন কমাতে পারি?

উ:কার্বন ডাইঅক্সাইড।

২২. কোন ধরনের শক্তির ব্যবহার বাড়াতে হবে?

উ: নবায়নযোগ্য।

২৩. নবায়নযোগ্য শক্তির উদাহরণ কোনটি?

উ: সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি।

২৪. পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি কোনটি?

উ: জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন।