ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের লাশ উদ্ধার

চাঁদপুরে ফরিদগঞ্জে সোমবার (২২ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টার ব্যবধানে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকা থেকে মোক্তার মিয়া(২৮) নামে প্রবাস ফেরত সদ্য বিবাহিত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একইদিন বিকালে কাছিয়াড়া গ্রাম থেকে মৌসুমি আক্তার (২২) নামে একটি মেয়ের লাশ উদ্ধার করে। অপরদিকে উপজেলার পূর্ব আলোনিয়া থেকে রূপণ দাস (২৭) নামের সনাতন ধর্মের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সম্প্রতি ফরিদগঞ্জে আশঙ্কা জনক হারে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার মনে করছে সচেতন মানুষ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন লাশ তিনটি উদ্ধার করে মর্গে পাঠানোর কথা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর