ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক যুবকের নাম শাহ আলম (২৮)। শাহ আলম (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা গ্রামের কাইয়ুম আহমেদের ছেলে।

বুধবার (২৩ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ৩৯০/২ এস পিলারের সন্নিকটে ভারতের হাটখোলা সীমান্তের ১০০ গজ ভিতর থেকে শাহ আলমকে বিএসএফ আটক করে নিয়ে যায় বলে জানান কান্তিভটা ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওয়াহেদ জামান।

আরও পড়ুনঃ নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলিত নেত্রী বনানী বিশ্বাস

কান্তিভিটা ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওয়াহেদ জামান জানান, ‘আমরা খবর পেয়েছি শাহ আলম গত ৩ মাস ভারতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। গতকাল রাত ১০টার সময় বাড়িতে ফেরত আসার সময় কান্তিভিটা ক্যাম্পের ৩৯০/২ এস পিলারে ভারতের ১০০ গজ ভিতর থেকে ধরে নিয়ে যায় ভারতের খোলাহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।’

ইত্তেফাক/নূহু