বচনামৃত

বেণীমাধব সরকার

 

খাল কেটে কেউ যদি

কুমির আনে ঘরে

কুমিরেই অবশেষে

খায় তাকে ধরে।

 

নিজের পায়েতে কেউ

মারিলে কুঠার

মরণের হাত হতে

কে বাঁচাবে আর?