স্বামীর আত্মহত্যার খবর শুনে স্ত্রীর বিষপানে মৃত্যু

স্বামীর আত্মহত্যার খবর শুনে বিষপানে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের শামসুল হকের পুত্র বিল্লাল হোসেন (২৫) বাড়ির পাশেই চালতা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্বামীর আত্মহত্যার খবর শুনে বিষ পান করে তার স্ত্রী তাছলিমা খাতুন। পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 
হালুয়াঘাট থানার এস আই নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বামী-স্ত্রীর দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান। 


ইত্তেফাক/এসসিএস