বরিশালে পিঠা উত্সবের উদ্বোধন

বরিশাল অফিস

নগরীর সেলিব্রেশন পয়েন্টে বুধবার পিঠা উত্সবের উদ্বোধন হয়। ওমেন্স কালিনারী এসোসিয়েশনের ইসি মেম্বার জিনাত সুলতানার সভাপতিত্বে উত্সবে প্রধান বিচারক ছিলেন ওমেন্স কালিনারী এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান, রন্ধন বিশেষজ্ঞ নাহিদ সুলতানা ও সনিয়া হক। গত ১৬ জানুয়ারি ময়মনসিংহ জেলা থেকে পিঠা উত্সব শুরু হয়ে রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ মোট ৯ জেলায় উত্সব শেষে ২ ফেব্রুয়ারি ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বরিশালে মোট ২৩ জন প্রতিযোগীর মধ্য থেকে চারজন চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হবেন।