পটুয়াখালীতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তত্পর, বিএনপি নীরব

 উপজেলা পরিষদ নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি

জাতীয় নির্বাচনের আমেজ না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পটুয়াখালীর রাজনৈতিক মাঠ আবার সরব হয়ে উঠেছে। পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

এবারে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টায় তত্পর আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। এই নির্বাচনে বিএনপি এখানে এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করে চলেছে। এছাড়া, জাতীয় পার্টি কিংবা অন্য কোনো দলের প্রার্থীর তত্পরতা পরিলক্ষিত হচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই হবে।

দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণায় সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে না গিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দলীয় মনোনয়ন পাওয়ার প্রতি। ইতোমধ্যে অনেকে দলের উচ্চ পর্যায়ে লবিংয়ের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের ধারণা যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই হবেন বিজয়ী। অপরদিকে এলাকার লোকজন প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা চালাচ্ছেন।

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার ছেলে অ্যাডভোকেট  মো. তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালী সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি, জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও আব্দুল হাই বিদ্যানিকেতনের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা), সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মো. মিজানুর রহমান মনির খান ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা।

ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুঁইয়া)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোহানা হোসেন মিকি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবির নাম আলোচনায় রয়েছে।

তবে এই মুহূর্তে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি নীরব ভূমিকা পালন করে চলেছে। নির্বাচনে অংশ না নেওয়ার কেন্দ্রীয় ঘোষণার প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থিতার ব্যাপারে কেউ মুখ খুলছেন না