রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শালমারা বাজার থেকে জায়গীর হাট সড়কের মাঝিপাড়া সংলগ্ন ব্রিজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এরফলে এলাকার জনসাধারণসহ পথচারীদের ভোগান্তি বেড়েই চলেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর-ঢাকা মহাসড়কে ফোর লেনের কাজ চলমান থাকার কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল অনেকটাই বেড়ে গেছে। ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। ভাঙনের ফলে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এরকম অবস্থায় থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান বলেন, বিষয়টি পিআইও অফিসে জানানো হয়েছে। দু’তিন দিনের মধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে আসার কথা রয়েছে।
ইত্তেফাক/এমআর