আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গুলিস্তানের পাতাল মোবাইল মার্কেট থেকে আইএমইআই নম্বর পরিবর্তনকৃত চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- শাকিল আহমেদ ও প্রবীর রায়। তাদের কাছ থেকে ৩৭টি মোবাইল, দুইটি সিপিইউ, দু’টি মনিটর, আইএমইআই পরিবর্তনকারী ১৩টি ডিভাইসসহ অনেক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র্যাব-৩ এর সূত্র জানায়, মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত মোবাইলের কাগজপত্র দেখাতে পারেনি এবং মোবাইলগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করা। তারা ছিনতাই, চোরাইকৃত মোবাইল অল্প দামে কিনে মোবাইলের কেসিং, স্ক্রীনসহ আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করত। তারা ইন্টারনেট থেকে প্রাপ্ত বিশেষ সফটওয়ারের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করত।