সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরে ঘন ঘন সড়ক দুর্ঘটনা বন্ধ ও ৫ দফা দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা।
রবিবার উপজেলার রশীদপুর চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় একাত্মতা পোষণ করে নিজ নিজ ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্বনাথ ইসলামি ছাত্র-সংস্থা, মানবসেবা রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, মানবতার ঘর, রাজ সংগীতালয় ও বাঁচাও হাওর আন্দোলন।
কর্মসূচির আগে আলোচনাসভা সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক মো. ফজল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম প্রমুখ।
ইত্তেফাক/এএইচপি