ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রাম থেকে ইসমাইল হোসেন সুজন (৩২) নামে এক মাদরাসার প্রধান শিক্ষকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। 

ইসমাইল হোসেন সুজন বড়বাড়ি নুরানী মাদরাসার প্রধান শিক্ষক ও হলিধানী গ্রামের খায়েরের ছেলে।

বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের আইসি এস আই মনিরুজ্জামান জানান, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশটি গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলানো ছিল। পুলিশ ধারণা করছে হত্যার পর লাশের গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘরের দরজা খোলা ছিল। ওই মাদরাসা শিক্ষক বাজার গোপালপুরে ভাড়া বাসায় থাকতেন। ওই সময় বাড়িতে কেউ ছিলো না। 

ময়নাতদন্তের পর কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম