কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে টেকনাফে র্যাবের সঙ্গে দুইজন ‘ইয়াবা ব্যবসায়ী’ ও মহেশখালীতে পুলিশের সঙ্গে একজন ডাকাত নিহত হয়। গত বুধবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়ার মেরিন ড্রাইভ এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
র?্যাব-৭ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট (বিএন) মির্জা মাহতাব জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি হেলাল এলাকার শীর্ষ ডাকাত। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে গেলে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের শামলাপুর ঢালায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হেলাল নামে এক যুবক নিহত হয়েছে। হেলাল চিহ্নিত ডাকাত ও মাতারবাড়ি ইউনিয়নের হংসু মিয়াজিপাড়ার জাকির হোসেনের ছেলে।’