চট্টগ্রামে ঘুষ দিতে গিয়ে আনসার কমান্ড্যান্ট গ্রেফতার

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে এক কর্মকর্তাকে ঘুষ দেয়ার সময় নীলফামারীর আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুর কবির ইত্তেফাককে জানান, আশিকুর আগে বান্দরবারে ১৭ নং আনসার ব্যাটালিয়নে অধিনায়ক হিসাবে কর্মরত থাকায় অবস্থায় একটি দরপত্রে অনিয়মের অভিযোগ তাঁর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। অভিযোগটি দুদকে উপ-সহকারী পরিচালক জাফর শিবলী সাদেক তদন্ত করছে।

আরও পড়ুন: এমপি মাতাপিতার ছুটিতে প্রক্সি ভোট

বৃহস্পতিবার আশিকুর রহমান এক লাখ টাকার বিনিময়ে তদন্ত কর্মকর্তাকে অভিযোগটি নিস্পত্তির প্রস্তাব দেয়। এসময় দুদক কর্মকর্তা বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘুষের এক লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/আরকেজি