কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
বৃহস্পতিবার (৪ মার্চ) রামুর ঐতিহ্যবাহী বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের ভুবন শান্তি একশ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি ও প্রতিটি বৌদ্ধ বৌদ্ধ বিহারের দৃষ্টিনন্দন অবয়ব দেখে অভিভূত হন তিনি। সেখানে প্রায় আধঘণ্টা অবস্থান করে পরিদর্শন টিম। পরে দুপুর ১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভাবনা কেন্দ্রে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক করুণাশ্রী থের ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।
বিষয়টি নিশ্চিত করেন বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সরোয়ার আলম, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজমিরুজ্জামানসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসসিএস