কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালক নিহত

আজ শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি সংলগ্ন মোড়ে পাথরবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম তাহের মিয়া (৬৫)। তিনি পেশায় একজন রিকশাচালক। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকের চালক রিকশটাটিকে ধাক্কা দিলে তাহের মিয়া রিকশা থেকে ছিটকে মাটিতে পড়ে যান। পরে তার ওপর দিয়ে ট্রাকটি চলে গেলে ঘটনাস্থলেই রিকশাচালক তাহের মিয়া মারা যান। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

আরও পড়ুনঃ চাঁদা না দেওয়ায় ভ্যানচালককে পেটালো সন্ত্রাসীরা

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু