সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ২টি অস্ত্র উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরেরখাল এলাকায় কোস্টগার্ড সদস্যদের অভিযানের মুখে অস্ত্র ফেলে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেছে। এ সময়ে ওই এলাকায় তল্লাশী চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া সংলগ্ন চরেরখালে একদল বনদস্যু অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় দ্রুত অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে বনদস্যুদের ফেলে যাওয়া দুইটি একটি একনলা বন্দুক উদ্ধার করে।’

আরও পড়ুনঃ মাধবপুরে দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে দুই বোন

উদ্ধারকৃত অস্ত্র বিকেলে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ‘মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনের বনদস্যুতা রোধে এ অভিযান অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/নূহু