সাভারে সঞ্জিত রায় (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার দিলখুশাবাগ মহল্লার জনৈক আব্দুল কাদেরের পাঁচ তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সঞ্জিত মানিকগঞ্জ জেলার সদর থানার বাবারচড় গ্রামের রঞ্জিত রায় এর ছেলে। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নাভানা ফার্নিচার কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, রাতে নিজ ভাড়া ঘরে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
আরো পড়ুন: নড়াইলে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ৮ জন আহত
এবিষয়ে সাভার মডেল থানার এসআই তারেক জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পরে জানা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ