সাঈদ সাহেদুল ইসলাম
ফল পাকে না গাছে এখন
পাকছে ওসব আন্ধারে,
ফল যে এখন ব্যবসায়ীদের
কৌশলে বেশ বান্ধা রে!
ফরমালিনে ফল চুবিয়েও
ফল করা হয় চকচকে,
তোমরা ক্রেতা ক’জন বোঝ
এই তরিকায় ঠকছ কে?
অমন ফলের থেকে বলো
পাচ্ছ এখন বল কে হে?
বিষ ঢুকে যায় দেহে তখন
বিষাক্ত সব ফল খেয়ে!
মৌসুমি ফল পুষ্টি তো দেয়
হয় যদি তা নির্ভেজাল,
কোথায় তারা, যারা যত
অনিয়মের ছিঁড়বে জাল।